ভাবসম্প্রসারণ : তৃষ্ণার জল যখন আশার অতীত হয় / মরীচিকা তখন সহজে ভোলায়
| Article Stats | 📡 Page Views |
|---|---|
|
Reading Effort 450 words | 3 mins to read |
Total View 1.3K |
|
Last Updated 09-May-2026 | 10:15 AM |
Today View 0 |
মূলভাব: কাঙ্ক্ষিত বস্তু যখন পাওয়া দুষ্কর হয়, তখন মানুষ বারবার ভ্রান্তির ছলনায় সহজেই প্রতারিত হয়।
সম্প্রসারিত ভাব: মানুষ আশা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে, জীবনধারণ করে এবং সম্মুখপানে এগিয়ে যায়। কিন্তু মানুষের সব আশা বা সব চাওয়া সবসময় পূর্ণতা পায় না। অনেক সময় বারবার চেষ্টা করেও মানুষ কাঙ্ক্ষিত ফলাফল লাভে ব্যর্থ হয়। তখন সে চরম হতাশায় ভোগে। অনেক সময় বিপদগ্রস্ত ব্যক্তি বিপদমুক্ত হওয়ার জন্য যে যা করতে বলে সে তাই করে। কারণ সে আশা করে, হয়ত এ কাজটি করলে তার বিপদ কেটে যাবে। কিন্তু তাতেও যখন ব্যর্থতা দেখা দেয়, তখন স্পষ্টতই প্রতীয়মান হয় যে, তৃষ্ণার্ত ব্যক্তির কাছে জল আশাতীত হলে মরীচিকা যেমন তাকে সহজে ভোলায় বা ছলনায় ফেলে, বাস্তব জীবনেও ঠিক তেমনটিই ঘটে।
জনমানবহীন মরুতে তৃষ্ণার্ত ব্যক্তির বাঁচার একমাত্র অবলম্বন পানি। তা পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে এবং চতুর্দিকে ছুটে বেড়ায়। রোদে চিকচিক করা বালিকে তখন সে পানির সাগর রূপে দেখে। এভাবে সে মরীচিকার কবলে পড়ে বারবার প্রতারিত হয়। ব্যক্তি জীবনেও এর পরিচয় মেলে। একজন মানুষ যখন কোনো কিছু পেতে তার জীবনের সর্বস্ব খোয়ায় এবং অবশেষে তা থেকে বঞ্চিত হয়, তখন সে নিথর ও নিস্তব্ধ হয়ে যায়। সত্য ও সুন্দর তার কাছ থেকে অনেক দূরে অবস্থান করে। প্রাপ্তি ও প্রত্যাশার যাঁতাকলে পিষ্ট হয়ে সে ক্রমশ ভ্রান্তিপথে অগ্রসর হতে থাকে। আশাহত মানুষ স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষায় অতি সহজেই মরীচিকারূপী ছলনার ফাঁদে পা দেয় এবং প্রতারিত হয়।
Leave a Comment (Text or Voice)
Comments (0)