ভাবসম্প্রসারণ : স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না

Article Stats 📡 Page Views
Reading Effort
465 words | 3 mins to read
Total View
4.4K
Last Updated
7 days ago
Today View
0
স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো,
স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না

মানুষ রাতে ঘুমিয়ে পড়ে। ঘুমের ভিতর মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে হাসি আনন্দের কিংবা দুঃখ বিয়োগ ব্যথার। ঘুমের ভেতরেই মানুষ তা অনুভব করে। ঘুম ভাঙলে স্বপ্ন ভেঙে যায়। এ স্বপ্নগুলো ক্ষণ স্থায়ী। এ গুলো জীবনগণ স্বপ্ন নয়।

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সে শুধু নিজের জন্য জন্মগ্রহণ করে না। মানুষ জন্মগ্রহণ করে অন্যের মঙ্গল ও কল্যাণ সাধনের জন্য। মানুষ যখন মানব কল্যাণে ব্রতী হয় তখন মানুষকে স্বপ্ন রচনা করতে হয়। মানুষকে মানবের কল্যাণে জ্ঞান সাধনা করতে হয়। তখন মানুষকে তার সৃজনশীল উদ্ভাবনী কাজের পেছনে নিরন্তর কাজ করে যেতে হয়। মানুষকে নতুন নতুন আবিষ্কারে মননিবেশ করতে হয়। মানুষ যখন জ্ঞান সাধনে মত্ত থাকে কিংবা আবিষ্কারের নেশায় নিয়োজিত থাকে আর তখনই মানুষের কল্যাণে মানুষ স্বপ্ন দেখতে শুরু করে। এ স্বপ্ন ক্ষণস্থায়ী নয়। এ স্বপ্নে রয়েছে চিরস্থায়ী আবেদন। মানুষ যখন অন্যের কল্যাণের পর আবিষ্কারে মত্ত থাকে আর তখন নির্ধারিত স্বপ্নের বাস্তবায়ন ছাড়া মানুষ ঘুমাতে পাবে না। এটি মানুষের জীবনের সত্যিকার স্বপ্ন। কোনো জাতির মুক্তি, মানব কল্যাণ, মানুষের জন্য আবিষ্কৃত বিজ্ঞান প্রযুক্তি অর্জনে স্বপ্নটি সত্যিকার জীবনের স্বপ্ন।

মন্তব্যটি করেছেন-ভারতের সাবেক প্রেসিডেন্ট এ.পি.জে আবদুল কালাম। এটি একটি স্মরণীয় ও অমর বাণী। মানুষের জীবনের স্বপ্নকেই তিনি সত্যিকার স্বপ্ন বলে উল্লেখ করেছেন। ঘুমের স্বপ্ন কোনো স্বপ্নই নয়।


ভাবসম্প্রসারণটি আবার সংগ্রহ করে দেওয়া হলো


স্বপ্ন শব্দটি আমাদের জীবনে দুটি ভিন্ন অর্থ বহন করে। একদিকে আছে ঘুমের স্বপ্ন, যা মানুষ অবচেতন মনে দেখে—কখনো আনন্দের, কখনো দুঃখের, আবার কখনো কল্পনার রঙে রঙিন। কিন্তু ঘুম ভাঙলেই সেই স্বপ্ন মিলিয়ে যায়, বাস্তবের সাথে যার কোনো স্থায়ী সম্পর্ক থাকে না। তাই এগুলো জীবনের প্রকৃত স্বপ্ন নয়।


অন্যদিকে, জীবনের আসল স্বপ্ন হলো সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য যা মানুষকে প্রতিনিয়ত জাগিয়ে রাখে, পরিশ্রমে উদ্বুদ্ধ করে এবং বিশ্রামহীন করে তোলে। প্রকৃত স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, বরং তাকে জাগিয়ে রাখে সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য। এটি এমন এক মানসিক শক্তি যা মানুষকে তার লক্ষ্য অর্জনে অবিরাম প্রচেষ্টা চালাতে বাধ্য করে।


মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে শুধু নিজের জন্য বাঁচে না; বরং সমাজ, দেশ ও মানবতার কল্যাণে কাজ করাই তার মূল দায়িত্ব। তাই একজন প্রকৃত স্বপ্নদ্রষ্টা তার জীবনের লক্ষ্য নির্ধারণ করে মানবকল্যাণ, জ্ঞানচর্চা, উদ্ভাবন এবং সাফল্যের জন্য নিরলস পরিশ্রম করে যায়। তার চোখে ঘুম নেই, মনে ক্লান্তি নেই—কারণ তার ভেতরে থাকে একটি “জাগ্রত স্বপ্ন”।


উদাহরণস্বরূপ, একজন বিজ্ঞানী যেমন এডিসন বিদ্যুৎ আবিষ্কারের আগে হাজারবার ব্যর্থ হলেও হাল ছাড়েননি, কারণ তার স্বপ্ন তাকে ঘুমাতে দেয়নি। একইভাবে মহাকাশ গবেষণায় নিবেদিত বিজ্ঞানীরা কিংবা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা শিক্ষার্থীরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য। তাদের এই স্বপ্নই তাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।


ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে. আবদুল কালামের এই উক্তি আমাদের শেখায় যে, ঘুমের মধ্যে দেখা কল্পনার স্বপ্ন নয়, বরং জাগ্রত জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যই প্রকৃত স্বপ্ন। যে স্বপ্ন মানুষকে কর্মে, ত্যাগে এবং অধ্যবসায়ে নিয়োজিত রাখে, সেটিই জীবনের আসল স্বপ্ন।


অতএব বলা যায়, প্রকৃত স্বপ্ন হলো সেই লক্ষ্য যা মানুষকে জাগিয়ে রাখে, পরিশ্রমী করে তোলে এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যায়।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 27-Oct-2022 | 02:20:42 PM

এটি একটি বাস্তব জীবনে একটা কথা

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা