অনুচ্ছেদ : পহেলা ফাল্গুন

Article Stats 📡 Page Views
Reading Effort
166 words | 1 min to read
Total View
10.5K
Last Updated
10-May-2021 | 06:41 AM
Today View
0

পহেলা ফাল্গুন


বাংলার ষড়ঋতু পরিক্রমায় বসন্তকে বলা হয় ঋতুরাজ। ফাল্গুন ও চৈত্র, এ দু মাস মিলে বসন্তকাল। বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুন হিসেবে পরিচিত। শীতের শুষ্কতা আর জীর্ণতার অন্ধকারকে ঘুচিয়ে নবীন আলোর প্রভাত নিয়ে আসে ফাল্গুন। পহেলা ফাল্গুন বাঙালি সংস্কৃতির আরেকটি উল্লেখযোগ্য দিন। এদিন সারাদেশে তারুণ্যের জোয়ার নামে। মেয়েরা বাসন্তী রঙের শাড়ি পড়ে সেজেগুজে বের হয়। তারা মাথায় পরে রঙ বেরঙের ফুলের মালা, ছেলেরাও পাঞ্জাবি পরে বের হয়। বিভিন্ন শ্রেণিপেশার, বিভিন্ন বয়সের মানুষ পহেলা ফাল্গুন উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে বাইরে ঘুরতে বের হয়। পহেলা ফাল্গুনের উৎসব শহরেই বেশি দেখা যায়, বিশেষ করে ঢাকায়। চারুকলা অনুষদের শিক্ষার্থীরা বকুলতলায় এদিন বসন্ত উৎসব পালন করে। দেশীয় সংস্কৃতিকে ধারণ করে সারাদিন গান চলতে থাকে, মেলা বসে। মেলার নানা উপকরণে দেশীয় ঐতিহ্যের প্রতিচ্ছবি ফুটে ওঠে। এ উৎসব ছড়িয়ে যায় শাহবাগ, পাবলিক লাইব্রেরি ও সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত। এদিন সবাই শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করে থাকে। বাঙালির জীবনে পহেলা ফাল্গুনের গুরুত্ব তাই অপরিসীম। এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ সংস্কৃতির চেতনা আমাদের ধারণ ও লালন করতে হবে। এদিন বাঙালি ভালোবাসায় বেঁচে থাকার স্বপ্ন দেখে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (4)

Sahanaj Parvin 29-Feb-2024 | 03:18:51 AM

Nice

Guest 16-Feb-2024 | 06:05:29 AM

it's good but why we can't copy it ?

Guest 12-Aug-2023 | 02:28:35 PM

a lot of standard

Guest 28-Nov-2022 | 12:34:17 PM

Nice

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা