সাধারণ জ্ঞান : কঙ্কালতন্ত্র, পঞ্চইন্দ্রিয়

Article Stats 📡 Page Views
Reading Effort
315 words | 2 mins to read
Total View
587
Last Updated
13-Nov-2021 | 08:24 AM
Today View
0
 মানব দেহ
(Human Body) 

↬ কঙ্কালতন্ত্র (Skeletal System) 
↬ পঞ্চইন্দ্রিয় (5 Senses)

কঙ্কালের সবচেয়ে বড় অস্থি কোনটি? — ফিমার।

কশেরুকা কী? — মেরুদণ্ডের প্রত্যেকটি অস্থিখণ্ডকে কশেরুকা বলে।

প্যাটেলার আকৃতি কেমন এবং এটি কোথায় অবস্থিত? — হাঁটুতে অবস্থিত ত্রিকোণকৃতি।

করোটির অস্থি সংখ্যা কতটি? — ২২ টি। (তবে অনেকে মধ্যকর্ণে ৬ টি এবং মুখমন্ডলে ১ টি এথময়েড অস্থি অতিরিক্ত গণনা করে থাকে সেসব নিয়ে ২৯ টি ধরে।)

অস্থিসন্ধি হলো — দুই বা ততোধিক অস্থির সংযোগস্থল।

অস্থিসন্ধি কত ধরনের হয়ে থাকে? — ৩ ধরনের ( তন্তুময় সন্ধি, তরুণাস্থিময় সন্ধি এবং সাইনোভিয়াল)।

একজন সাধারণ মানুষের দেহে মোট টুকরা হাড় (Bone) থাকে? — ২০৬ টি।

মস্তিষ্ক (Brain) বাইরের আঘাত থেকে রক্ষা করার যে হাড় আবরণ তৈরি করে তার নাম কী? — Cranium. 

বুকের মাঝখানের হাড়ের নাম হলো — Sternum 

মানব শরীরে সর্বমোট কশেরুকা (Vertebra) এর সংখ্যা হলো — ৩৩ টি।

মানবদেহের সবচেয়ে লম্বা অস্থির নাম কী? — ফিমার।

কোন অস্থিতে গ্লেনয়েড গহ্বর থাকে? — স্ক্যাপুলা।

কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে সংযুক্ত থাকে? — টেনডন।

কোনটি মানুষের শরীরের একটি হাড়কে অন্য হাড়ের সাথে সংযুক্ত করে? — লিগামেন্ট। 

সংবেদী অঙ্গ কাকে বলে? — যে অঙ্গের সাহায্যে আমরা বাহিরের জগতকে অনুভব করতে পারি, তাকে সংবেদী অঙ্গ বলে।

মানুষের সংবেদনশীল অঙ্গ কয়টি ও কী কী? — ৫ টি। যথা— চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক।

মানবদেহের সর্ববৃহৎ অঙ্গের নাম — ত্বক।

মানুষের গায়ের রং ত্বকের কোন উপাদানের উপর নির্ভর করে? — মেলালিন নামক রঞ্জকের উপর।

শ্রবণ এবং দেহের ভারসাম্য রক্ষার কাজ করে কোনটি? — কান।

কানের কতটি অংশ এবং সেগুলি কী কী? — ৩ টি। যথা— বহিঃকর্ণ, অন্তঃকর্ণ এবং মধ্যকর্ণ।

মধ্যকর্ণে কয়টি হাড় থাকে? — ৩ টি। যথা— মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস।

মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? — স্টেপিস।

অন্তঃকর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষার কাজ করে থাকে? — ইউট্রিকুলাস। (মেমব্রনাসের অংশ) 

কানে শব্দ প্রবেশ করলে প্রথম যে অংশটি কেঁপে ওঠে? — কানপর্দা।

‘অর্গান অব কটি’ যে অঙ্গে থাকে — ককলিয়া।

মানবদেহের সবচেয়ে বড় অস্থি ফিমার হলো — উরুর অস্থি।

বক্ষপিঞ্জরে হাড়ের সংখ্যা কতটি? — ২৫ টি।

ঊর্দ্ধাঙ্গে হাড় আছে — ৬৪ টি। 

নিম্নাঙ্গে হাড় আছে — ৬২ টি। 

কঙ্কাল — দেহের কাঠামো গঠন করে।

অস্থিগুলো পরস্পরের সাথে কোন টিস্যু বা কলা দিয়ে যুক্ত থাকে? — যোজক টিস্যু।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা