৯ম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ : ৭ম সপ্তাহ : অ্যাসাইনমেন্ট : ২০২১

Article Stats 📡 Page Views
Reading Effort
499 words | 3 mins to read
Total View
857
Last Updated
21-Jun-2021 | 08:23 AM
Today View
0
৯ম শ্রেণি : ব্যবসায় উদ্যোগ : ৭ম সপ্তাহ

‘ব্যবসায় বিস্তারের ভিত্তি হলো ব্যবসায়িক পরিবেশ’ -বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন তৈরি কর।

সংকেত :
সূচনা, ব্যবসায় পরিবেশের ধারণা, ব্যবসায়ের ক্ষেত্রে বাংলাদেশের প্রাকৃতি পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, উপসংহার

নমুনা সমাধান

"ব্যবসায় বিস্তারের ভিত্তি হলো ব্যবসায়িক পরিবেশ"

সূচনা : ব্যবসায়ের যেসকল উপাদান বা অবস্থা ব্যবসায় কার্যাবলীকে প্রভাবিত করে সেসব উপাদানের সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে। ব্যবসায়ে প্রভাববিস্তারকারী প্রাকৃতিক, অ-প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে ব্যবসায় পরিবেশ গঠিত হয়।যেসব পারিপার্শ্বিক অবস্থা ও পরিস্থিতির উপর নির্ভর করে ব্যক্তি, প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করে, তাকে ব্যবসায় পরিবেশ বলে। 

ব্যবসায় পরিবেশের ধারণা : ব্যবসায় পরিবেশ হলো ব্যবসায় প্রতিষ্ঠান দ্বারা পরিবেষ্টিত সকল উপাদান, অবস্থা, শক্তির সমষ্টি যা উক্ত ব্যবসায় বা তার ব্যবস্থাপকের কার্যকারিতা বা সফলতাকে প্রভাবিত করে।সাধারণত রাজনৈতিক পট পরিবর্তন, সরকারের নতুন নতুন আইন ও নীতি,কর অবকাশ ও কাঠামো, শ্রমিক অসন্তোষ, রাজনেতিক - অর্থনৈতিক অবস্থা, শিক্ষা ও প্রযুক্তি, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক - অর্থনৈতিক পরিস্থিতি ব্যবসায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে। ব্যবসায় পরিবেশ প্রতিকূল ও অনুকূল দুটোই হতে পারে।কোনো ব্যবসায়ের উন্নতি নির্ভর করে ব্যবসায় পরিবেশের উপর। পরিবেশ ব্যবসায় বা শিল্প স্থাপনের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়।

প্রাকৃতিক পরিবেশ : প্রাকৃতিক পরিবেশের অধিকাংশই আমাদের দেশে ব্যবসায় স্থাপনের অনুকূল। দেশের প্রায় সকল অঞ্চল নদী বিধৌত।ছোট  বড় সব মিলিয়ে মোট ২৩০ নদী প্রবাহিত হয় সারা দেশ জুড়ে।তাই সহজেই এখানে কৃষিনির্ভর বিভিন্ন শিল্প ও ভোগ্য পণ্য উৎপাদন সম্ভব।তাছাড়া নদীপথে ব্যবসায়িক পণ্যের পরিবহন খরচ ও কম।তবে অনেক নদী শুকিয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে নদীতে চর পড়ে নদীপথ বাধাগ্রস্ত হচ্ছে।তাছাড়া শিল্প স্থাপনের প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস এখানে বিদ্যমান।বিভিন্ন খনিজ, কয়লা, কঠিন শিলা, খনিজ তৈল শিল্প বিকাশে সহায়ক। এসব প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার

সামাজিক পরিবেশ : বাংলাদেশের মানুষ জাতিগত,ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে উদ্যমী, পরিশ্রমী এবং সৃজনশীল। অতীতে জাহাজ নির্মাণ করে,মসলিন কাপড় উৎপাদন করে এদেশের মানুষ তাদের প্রতিভা আর পরিশ্রমের স্বাক্ষর রেখেছেন।সোনারগাঁও একসময় ব্যবসায়, কৃষি, শিক্ষা, দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি, সাংস্কৃতিক ও কারুশিল্পে ছিল বিশ্বসেরা। বর্তমানেও জামদানী শাড়ি,নকশিকাঁথা, জাহাজ নির্মাণ বিশ্ববাসীর দৃষ্টিআকর্ষণে সক্ষম হয়েছে।তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে মুখস্থ নির্ভরতা বের করে আরো দক্ষ ও সৃজনশীল করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম শিল্প বাণিজ্য গবেষণায় আরো বেশী সৃজনশীলতা প্রকাশ করতে পারবে।সাথে সাথে ব্যবসা বাণিজ্যসহ সকল ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরো বৃদ্ধি করতে পারবে।

অর্থনৈতিক পরিবেশ : বাংলাদেশের অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলোর কয়েকটির ভিত্তি বেশ মজবুত হলেও অনেকগুলোর ভিত্তি তেমন সুদৃঢ় নয়। চাহিদার তুলনায় প্রয়োজনীয় মূলধন সম্পদের অভাব, গ্রামীণ জনগণের ব্যাকিং সেবা ও ঋণ প্রাপ্তির সুবিধা কম,আমলাতান্ত্রিক জটিলতা, অসৎ দালাল ব্যবসায়ীদের দৌরাত্ম্য, দ্রব্যমূল্যেড় ঊর্ধ্বগতি এসব প্রতিবন্ধকতা কাটাতে পারলে বাংলাদেশ ব্যবসায় বাণিজ্যের বিকাশের গতি আরো দ্রুততর হবে।এর জন্য প্রয়োজন গ্রামে গঞ্জে ব্যাংকিং ঋণ সুবিধা পৌঁছে দেওয়া এবং সহজ করা।

উপসংহার : উপরের আলোচিত উপাদানগুলো অনুকূলে থাকলে ব্যবসায় পরিবেশের বিস্তার আর উন্নয়ন ঘটে আর উপাদানগুলো প্রতিকূলে থাকলে ব্যবসায় পরিবেশের উন্নয়ন বিঘ্নিত  হয়।ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান সঠিকভাবে লাভজনক প্রকল্পে অর্থ বিনিয়োগ করে এবং ব্যবসায় পরিচালনা করে প্রচুর মুনাফা অর্জন করে, যা সমাজ,রাষ্ট্র তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।


আরো দেখুন :

৭ম সপ্তাহের নমুনা সমাধান :

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 21-Jun-2021 | 03:27:58 PM

Thankyou

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা