অনুচ্ছেদ : ই-বুক

Article Stats 📡 Page Views
Reading Effort
180 words | 1 min to read
Total View
2.4K
Last Updated
17-Jun-2021 | 06:38 PM
Today View
0

ই-বুক


ই-বুক বা ইলেকট্রনিক বুক হচ্ছে বইয়ের আদলে প্রকাশিত ডিজিটাল বই। এই বই হচ্ছে একাধারে চিত্র ও কথার সম্বনয়ে প্রকশিত বই যা বা অন্য যেকোন ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে সংগ্রহ করা যায় এবং পড়া যায়। ই-বুক তথাকথিত পুস্তক বা বইয়ের মতো কাগজে ছাপানো আকারে প্রকাশিত নয়। তবে ছাপানো বইয়ের মতোই একে পড়া যায় ই-রিডারের মাধ্যমেম অক্সফোর্ড ডিকশনারি ই-বুককে সংজ্ঞায়িত করে থাকে এভাবে "An electronic version of a printed book". ১৯৪০ সালের দিকে ই-বুকের ধারণা প্রথম প্রবর্তিত হয়। সর্বপ্রথম প্রকাশিত ই-বুক হচ্ছে- 'ইনডেক্স থমেসটিকাস' যা ১৯৪৯ সালে প্রকাশিত হয়। এটি তৈরিতে কাজ করেছিলেন রবার্টো বুসা। এছাড়াও ১৯৪৯ সালে ই-বুক প্রকাশ করেন এ্যাঞ্জেলা লুইস র‍্যাবজ। ২০০৯ সালের আগস্ট পর্যন্ত প্রকাশিত ই-বুকের সংখ্যা দু-লক্ষেরও বেশি, যা বর্তমানে তিন লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। ই-বুক পড়ার প্রবণতা দিন দিন বাড়ছে। কারণ এটি সস্তা ও সহজলভ্য। ই-বুক তৈরিতে ছাপানো বইয়ের চেয়ে কম খরচ হয় তাই ই-বুক নিঃসন্দেহ সাশ্রয়ী। আবার ই-বুক সহজলভ্যও। কারণ এটি ইন্টারনেট থেকে যখন খুশি সংগ্রহ করা যায়। আধুনিক যান্ত্রিক ও বিশ্বায়নের যুগের সাথে তাল মিলিয়ে চলতে সকল পাঠককেই ই-বুকের প্রতি আগ্রহী হতে হবে। কারণ, ই-বুক স্বল্পসময়ে ও সহজলভ্য উপায়ে বিনোদন ও জ্ঞানার্জনের আদর্শ মাধ্যম।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা