সাধারণ জ্ঞান : গোলাম মোস্তফা

Article Stats 📡 Page Views
Reading Effort
167 words | 1 min to read
Total View
316
Last Updated
12-Nov-2021 | 10:35 AM
Today View
0
গোলাম মোস্তফা

গোলাম মোস্তফা কবে জন্মগ্রহণ করেন? — ১৮৯৭ খ্রিষ্টাব্দে।

তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — গ্রাম- মনোহরপুর, শৈলকুপা, ঝিনাইদহ। 

তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন সম্পর্কে লিখ। — কলকাতা রিপন কলেজ থেকে বি.এ ও বি.টি ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে তাঁর পেশা কি ছিল? — শিক্ষকতা।

তাঁর কাব্যের মূল বিষয়বস্তু কী? — ইসলাম ও প্রেম।

তিনি পাকিস্তান আন্দোলনের পটভূমিকায় প্রচুর পরিমাণে কোন ধরনের সাহিত্য রচনা করতেন? — ইসলাম ও পাকিস্তান প্রীতি সঙ্গীত। 

পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু এই প্রশ্নে তিনি কোনটির প্রতি সমর্থন দিয়েছিলেন? — উর্দু ভাষাকে।

গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থগুলো কি কি? — রক্তরাগ (১৯২৪), খোশরোজ (১৯২৯), কাব্যকাহিনী (১৯৩২), সাহারা (১৯৩৬), হাসনাহেনা (১৯৩৮), বুলবুলিস্তান (১৯৪৯), তারানা ই পাকিস্তান (১৯৫৬), বনি আদম (১৯৫৮), গীতি সঞ্চয়ন (১৯৬৮) ইত্যাদি। 

তাঁর রচিত ও সমাদৃত গদ্যগ্রন্থগুলো কী কী? — রাসূল (সঃ) এর জীবনীমূলক গ্রন্থ "বিশ্বনবী" (১৯৪২), ইসলাম ও জেহাদ (১৯৪৭), ইসলাম ও কমিউনিজম (১৯৪৬), আমার চিন্তাধারা (১৯৫২)। 

তিনি কি কি উপাধিতে ভূষিত হন? — ১৯৫২ তে যশোর সাহিত্য সংঘ কর্তৃক কাব্যসুধাকর ও ১৯৬০ এ পাকিস্তান সরকার কর্তৃক সিতারা ই ইমতিয়াজ উপাধিতে ভূষিত হন। 

তিনি কবে ও কোথায় মৃত্যুবরণ করেন? — ১৩ ই অক্টোবর, ১৯৬৪ সালে; ঢাকায়।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা