কলেজ জীবনে প্রথম দিনের অনুভূতি নিয়ে একটি দিনলিপি

Article Stats 📡 Page Views
Reading Effort
165 words | 1 min to read
Total View
11.9K
Last Updated
27-Oct-2021 | 09:02 AM
Today View
0
কলেজ জীবনে প্রথম দিনের অনুভূতি নিয়ে একটি দিনলিপি লিখ।

৪ আগস্ট, ২০১৮
কলেজ জীবনের প্রথম দিন

স্কুলজীবনে স্বপ্ন ছিল কবে কলেজ ভর্তি হবো, কবে কলেজে ক্লাস করবো। সেই সুযোগ এলো আজকে। কিন্তু তখনকার মতো কৌতুহল অনুভব করছি না। বরং এক ধরনের আনন্দে শিহরিত হচ্ছি। এ অনুভূতির রং, রূপ, আকার কেমন বোঝাতে পারব না। তবে তার অস্তিত্ব বেশ জোরালো। কলেজ ড্রেস পড়ে কাঁদে ব্যাগ ঝুলিয়ে তৈরি আমি। মা খাইয়ে দিলেন লুচি মাংস। বাবা বাইকে করে নামিয়ে দিলেন কলেজ গেইটে। ভেতরে ঢুকতে কেমন সংকোচ হচ্ছে। এক বন্ধু এসে টেনে নিয়ে গেল ক্লাসে। নাম পরিচয় বলে আমিও সবার সঙ্গে পরিচিত হলাম। প্রথমে ক্লাসে এলেন ইংরেজি স্যার। আমাদের রোল নোট করে তিনি সবার সাথে পরিচয় হলেন। তারপর প্রয়োজনীয় দিকনির্দেশনা দিলেন। আমরা অডিটোরিয়ামে গিয়ে বসলাম। প্রিন্সিপাল স্যার নিজের পরিচয় দিয়ে টিচারদের সাথে পরিচয় করিয়ে দিলেন। দুজন অধ্যাপক কলেজের পরিচিতিমূলক বক্তব্য রাখলেন। সবশেষে প্রিন্সিপাল স্যার উপদেশ ও নির্দেশনা বক্তব্য দিয়ে দশ মিনিট অপেক্ষা করতে অনুরোধ করলেন। আমাদের হাতে তুলে দেয়া হলো ক্লাস রুটিন, বুকলিস্ট ও কলেজ ম্যাগাজিন। হৃস্ট মনে চলে এলাম বাসায়।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা