কোচিং বাণিজ্য নিয়ে দুজন শিক্ষার্থীর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
233 words | 2 mins to read
Total View
2.2K
Last Updated
12-Nov-2021 | 08:36 AM
Today View
0
কোচিং বাণিজ্য নিয়ে দুজন শিক্ষার্থীর কথোপকথন রচনা করো।


অর্ক : কেমন আছিস বল? হাতে এত কাগজপত্র কীসের?

অহনা : ভালো নেই; আর হাতে যা দেখছিস সব কোচিং-এর নোট।

অর্ক : কত টাকা লাগল এগুলো নিতে?

অহনা : ২৫০০ দিয়েছি, আরো ৫০০ লাগবে।

অর্ক : কোচিং সেন্টারগুলো টাকা ছাড়া কিছুই বোঝে না!

অহনা : কী করব বল, না দিয়ে উপায় নেই। কারণ আমাদের পড়াশোনা এখন কোচিং নির্ভরই হয়ে গেছে।

অর্ক : সে চান্সটাই ওরা নিচ্ছে। নোট ধরিয়ে দিচ্ছে আর একগাদা টাকা নিয়ে নিচ্ছে।

অহনা : ক্লাসের ওই অল্প সময়ে ভালোমতো কিছুই বুঝি না; তাই বাধ্য হয়ে কোচিং-এ যাই।

অর্ক : কিন্তু কোচিং-এ এখন নামেমাত্র পড়াশোনা হয়। তার বদলে ওরা যে ফিস নেয় তা রীতিমতো বাণিজ্য!

অহনা : উপায় কী বল? কোচিং-এ না গেলেও নানারকম সমস্যা।

অর্ক : বিভিন্ন কোচিং-এর বিভিন্ন নিয়ম। আর এই নিয়মের মধ্যে ফেলে আমাদের কাছ থেকে একগাদা টাকা আদায় করে নিচ্ছে।

অহনা : ক্লাস লেকচার, নোট, দৈনিক পরীক্ষার ফি, সাপ্তাহিক পরীক্ষার ফি, মাসিক পরীক্ষার ফি— শুধু টাকা আর টাকা!

অর্ক : শুধু তাই বল, প্যাকেজের নাম করেও কোচিংগুলো বিভিন্নভাবে আমাদের কাছ থেকে একগাদা টাকা নেয়।

অহনা : তাহলে আমরা কী করব বল? আমাদের তো আর উপায় নেই।

অর্ক : নিজেরা পড়াশোনা না করলে কোচিং-এর ওপর নির্ভরতা কমানো যাবে না।

অহনা : ঠিকই বলেছিস, তবে কোচিংগুলোর ক্ষেত্রে একটা সাধারণ নিয়ম প্রয়োজন, যাতে তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি টাকা আদায় করতে না পারে।

অর্ক : ঠিক বলেছিস, এ বিষয়ে ছাত্রছাত্রীদেরই দাবি তুলতে হবে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা