ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
205 words | 2 mins to read
Total View
6.5K
Last Updated
12-Nov-2021 | 08:16 AM
Today View
0
ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।


শফিক : কোথাও একটু বসে শান্তি নেই; যেখানেই বসি সিগারেটের ধোঁয়া।

সুমন : ঠিকই বলেছিস।

শফিক : যেখানে সেখানে ধূমপান করলে শাস্তির কথাটা এরা বোধ হয় জানে না।

সুমন : জানবে না কেন? বল মানে না।

শফিক : আসলে আইন করে তার প্রয়োগ কঠোর না করলে এরকমই হয়।

সুমন : তুই কি জানিস প্রত্যক্ষ ধূমপানের চেয়ে পরোক্ষ ধূমপানে অনেক বেশি ক্ষতি হয়।

শফিক : জানি, টিভিতে পেপারে এ বিষয়ে বিজ্ঞাপন দেখেছি।

সুমন : সিগারেটের প্যাকেটেও সতর্কতা লেখা থাকে।

শফিক : তারপরও মানুষ সিগারেট খায়।

সুমন : এগুলো দেখে রবীন্দ্রনাথের একটা গানের কথা মনে পড়ে, ‘আমি জেনেশুনে বিষ করেছি পান’।

শফিক : আসলে পঞ্চাশ টাকা জরিমানা ধূমপায়ীদের কাছে কিছুই না।

সুমন : জরিমানা বাড়ালেও লাভ হবে না। সিগারেট যার খাওয়ার সে খাবেই।

শফিক : কিছুদিন জরিমানা ভালোভাবেই আদায় হয়েছিল, তারপর আবার যা-তাই ।

সুমন : কথায় বলে, “জীব মরলে আপন দোষে; কী করবে হরিদাসে”; সিগারেটের পরিণতি জেনেও এরা খাবে।

শফিক : আমরাও কিন্তু বিপদমুক্ত নই।

সুমন : হ্যা, সিগারেট না খেয়েও আমরা ক্ষতির মধ্যে পড়ছি।

শফিক : তাহলে কী করা যায় বল তো।

সুমন : আপাতত এখান থেকে উঠতে হবে; দূরে কোথাও গিয়ে বসতে হবে ।

শফিক : চল ওই গাছতলায় গিয়ে বসি।

সুমন : চল।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা