পিয়ন ও কর্মকর্তার মাঝে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
172 words | 1 min to read
Total View
438
Last Updated
11-Nov-2021 | 08:44 AM
Today View
1
পিয়ন ও কর্মকর্তার মাঝে একটি সংলাপ তৈরি করো।


কর্মকর্তা : রফিক, কী সমস্যা?

পিয়ন : স্যার, বাড়িতে আমার বাচ্চাটার খুব অসুখ; যত দ্রুত সম্ভব ডাক্তার দেখানো দরকার। তাই দুদিনের ছুটির দরখাস্ত নিয়ে এসেছি।

কর্মকর্তা : কিন্তু অফিসে তো অনেক কাজ। এখন তো ছুটি দেওয়া যাবে না।

পিয়ন : ছুটিটা আমার খুবই দরকার স্যার। বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে।

কর্মকর্তা : কিন্তু এ মাসে আরো দুজন ছুটিতে আছে। তোমাকে ছুটি দেওয়া সম্ভব নয়।

পিয়ন : আমার চাকরি জীবনে কখনো মিথ্যা বলে ছুটি নিইনি স্যার। গত ৩ মাসে আমার কোনো ব্যক্তিগত ছুটি নেই। এই ছুটি না পেলে আমার বাচ্চাটার খুব ক্ষতি হয়ে যাবে। স্যার একটু দয়া করেন।

কর্মকর্তা : বুঝলাম। ঠিক আছে তোমার ছুটি কবে দরকার?

পিয়ন : ছুটি পেলে আজ বিকেলেই বাড়িতে যাব। আগামীকাল ও পরশু অর্থাৎ ২২ ও ২৩ তারিখ ছুটি হলেই চলবে স্যার।

কর্মকর্তা : ঠিক আছে, ছুটি মঞ্জুর করলাম। কিন্তু ২৪ তারিখ অবশ্যই অফিস করতে হবে।

পিয়ন : জি স্যার। অবশ্যই করব স্যার। অনেক ধন্যবাদ স্যার, আপনার উপকার মনে থাকবে স্যার।

কর্মকর্তা : দোয়া করি, তোমার বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠুক।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা