বৈশ্বিক উষ্ণতার ভয়াবহতা নিয়ে পরিবেশবিদ ও ছাত্রের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
136 words | 1 min to read
Total View
1.7K
Last Updated
30-Oct-2021 | 05:02 PM
Today View
0
বৈশ্বিক উষ্ণতার ভয়াবহতা নিয়ে পরিবেশবিদ ও একজন ছাত্রের মধ্যে সংলাপ তৈরি করো


পরিবেশবিদ : তুমি বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে কী জানো?

ছাত্র : দিনে দিনে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।

পরিবেশবিদ : এর কারণ বলতে পারো?

ছাত্র : পরিবেশের প্রতি আমাদের অবহেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা সম্পর্কে আমাদের অজ্ঞতা।

পরিবেশবিদ : আর এর ফলে আমাদের কী ক্ষতি হচ্ছে?

ছাত্র : এটা বলতে পারব না স্যার।

পরিবেশবিদ : বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে দিন দিন পৃথিবী আমাদের বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এর মধ্যেই অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। আর পরিবেশ দিন দিন আমাদের জন্য বৈরী হয়ে আসছে।

ছাত্র : তাহলে এ থেকে রক্ষা পাবার উপায় কী স্যার?

পরিবেশবিদ : আমাদের পরিবেশের বিষয়ে সচেতন হতে হবে। এমন কিছু করা যাবে না যার ফলে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ে।

ছাত্র : বুঝতে পেরেছি স্যার। আমাদের সচেতনতাই পারে এ বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করতে।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা