অনুচ্ছেদ : একজন কৃষক

Article Stats 💤 Page Views
Reading Effort
122 words | 1 min to read
Total View
3.2K
Last Updated
27-Nov-2021 | 03:35 PM
Today View
0

একজন কৃষক


কৃষক ও কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমাদের অর্থনীতির সিংহভাগই এখন পর্যন্ত কৃষির ওপর নির্ভরশীল । আর কৃষককে বাদ দিয়ে কৃষির কথা কল্পনা করাও পাগলামি । একজন কৃষককে সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করতে হয়। বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করে আমাদের এই ষোল কোটি মানুষের মুখের অন্ন জোগাতে তাকে সারাদিন প্রাণান্ত পরিশ্রম করতে হয়। কিন্তু আমাদের কৃষকের বাস্তবিক অবস্থা খুবই দুঃখজনক। হাড়ভাঙা পরিশ্রম করে যে কৃষক আমাদের অর্থীতিকে সচল রেখেছে তার অবস্থা মোটেও সুখকর নয়। অমানুষিক খাটুনি খেটে ফসল ফলালেও আমাদের কৃষকই ঠিকমতো খেতে পায় না। জোতদার আর মহাজনের দৌরাত্ম্যে পায় না সে তার রক্ত ঘাম ঝরানো পরিশ্রমে উৎপন্ন ফসলের ন্যায্য মূল্য। এদিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে। আর যত তাড়াতাড়ি এ অবস্থার অবসান হবে ততই আমাদের দেশ ও জাতির জন্য মঙ্গল।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা