হারানো শিশু ও পথচারীর মাঝে একটি সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
159 words | 1 min to read
Total View
970
Last Updated
11-Nov-2021 | 10:38 AM
Today View
0
হারানো শিশু ও পথচারীর মাঝে একটি সংলাপ তৈরি করো।


পথচারী : এই তুমি কাঁদছ কেন?

শিশু : আমি রাস্তা খুঁজে পাচ্ছি না।

পথচারী : আহা! তোমার নাম কী, বাবু?

শিশু : আবির।

পথচারী : তোমার বাবার নাম কী?

শিশু : বাবা।

পথচারী : উঁম... বুঝেছি। আর তোমার মায়ের নাম।

শিশু : আমার মায়ের নাম মা।

পথচারী : তুমি এখানে কী করে এলে?

শিশু : জানি না, আমি মায়ের কাছে যাব [ কান্না শুরু করে দিল ]

রাকিব : কী হইছে?

পথচারী : বাচ্চাটা হারিয়ে গেছে। বাবা-মায়ের নাম বলতে পারছে না। কী করা যায় বলুন তো!

রাকিব : বাড়ির ঠিকানা? এইহানে কেমনে আইলো কিছুই কইতে পারতাছে না?

পথচারী : বলতে পারলে তো কোনো সমস্যা ছিল না।

রাকিব : তাইলে তো দারুণ বিপদ। চলেন ওরে নিয়া থানায় যাই। পুলিশের সাহায্য নিলে হয়তো ঠিকানা পাওয়া যাইব। আর অরে এইহানে রাখাটা ঠিক হইবো না। বিপদ হইতে পারে।

পথচারী : আপনি ঠিকই বলেছেন ভাই। বাবু চলো আমার সাথে, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা