৯ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : পদার্থ বিজ্ঞান : ৬ষ্ঠ সপ্তাহ : ২০২১

Article Stats 📡 Page Views
Reading Effort
383 words | 3 mins to read
Total View
1.5K
Last Updated
22-Apr-2026 | 03:35 PM
Today View
0
৯ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : পদার্থ বিজ্ঞান
৬ষ্ঠ সপ্তাহ

তোমার পদার্থ বিজ্ঞান বইয়ের ২৩নং পৃষ্ঠার চিত্র অনুসারে একটি স্লাইড ক্যালির্পাস আর্ট পেপারের সাহায্যে তৈরী করে এর সাহায্যে একটি মার্বেলের আয়তন (কাজের ধারাবর্ণনাসহ) নির্ণয় কর।

যদি তোমার পরিমাপে ১০% আপেক্ষিক ক্রটি থাকে তাহলে মার্বেলের আয়তন নির্ণয়ে শতাংশের হিসেবে ত্রুটি কিরূপ হবে গাণিতিক ব্যাখ্যা দাও।

নমুনা সমাধান

৯ম শ্রেণি : অ্যাসাইনমেন্ট : পদার্থ বিজ্ঞান : ৬ষ্ঠ সপ্তাহ : ২০২১

কাজের ধারা
১। স্লাইড ক্যালিপার্সটি নিয়ে এর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ও ভানিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা কত তা লক্ষ করি। তারপর যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করি।

২। এখন মার্বেলটির ব্যাস বরাবর স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মধ্যে স্থাপন করে চোয়াল দুটিকে বস্তুর দুই প্রান্তের স্পর্শ করি। এই অবস্থায় ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে, সেই দাগের পাঠই হলো প্রধান স্কেলপাঠ M নির্ণয় করি।

৩। এরপর ভার্নিয়ারের কত সংখ্যক দাগ প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে যায় নির্ণয় করা হলো। এটি ভার্নিয়ার সমপাতন V.

৪। প্রয়োজনীয় হিসাবের সাহায্যে মার্বেলটির ব্যাসার্ধ, আয়তন নির্ণয় করি।
হিসাব :
মার্বেলের ব্যাস পরিমাপের ক্ষেত্রে,
মূল স্কেলের পাঠ ($M$) = $1.7~inch$
ভার্নিয়ার সমপাতন ($V$) = $8$
ভার্নিয়ার ধ্রুবক ($VC$) = মূল স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য $ \div$ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা।
= $0.1 ~inch ~\div$ $10$
= $0.01 ~inch$
মার্বেলটির ব্যাস, ($L$)
= $M + V \times VC$
= $1.7 + 8 \times 0.01$
= $1.78 ~inch$

আবার,
$1 ~inch = 2.54 cm$
$1.78 ~inch = \left(2.54 \times1.78\right) ~cm$
= $4.52 ~cm$

সুতরাং মার্বেলটির ব্যাস = $4.52 ~cm$
তাহলে, মার্বেলটির ব্যাসার্ধ = $4.52 \div 2 ~cm = 2.26 ~cm$

মার্বেলটির আয়তন 
$\begin{array}{l}=\frac43\mathrm{πR}^3\\=\frac43\times3.1416\times\left(2.26\right)^3\\=\;48.35\;\mathrm{cm}^3\end{array}$

মার্বেলটির পরিমাপ করা আয়তন = $48.35\;\mathrm{cm}^3$
যেহেতু মার্বেলটির আপেক্ষিক ত্রুটি = $10%$ কাজেই মার্বেলটির ব্যাসার্ধ পরিমাপ করা সবচেয়ে কম $2.034~cm$ এবং সবচেয়ে বেশি $2.48~cm$ হতে পারে।

কাজেই আয়তন,

সবচেয়ে কম
$\begin{array}{l}=\frac43\mathrm{πR}^3\\=\frac43\times3.1416\times\left(2.034\right)^3\\=\;35.24\;\mathrm{cm}^3\end{array}$

সবচেয়ে বেশি
$\begin{array}{l}=\frac43\mathrm{πR}^3\\=\frac43\times3.1416\times\left(2.48\right)^3\\=\;63.89\;\mathrm{cm}^3\end{array}$ হতে পারে।

কাজেই চুড়ান্ত ত্রুটি :
$48.35 - 35.24 = 13.11\;\mathrm{cm}^3$
বা, $63.89 - 48.35 = 15.54\;\mathrm{cm}^3$

যেতেহু দুটি সমান নয় আমরা বড়টি নিই, অর্থাৎ চূড়ান্ত ত্রুটি $15.54\;\mathrm{cm}^3$

কাজেই আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি
$\begin{array}{l}\left\{\left(15.54\div48.35\right)\times100\right\}\%\\=32.15\%\end{array}$


আরো দেখুন :

৬ষ্ঠ সপ্তাহের নমুনা সমাধান :

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা