ইভটিজিং সম্পর্কে বাবা ও ছেলের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
186 words | 2 mins to read
Total View
7.2K
Last Updated
30-Oct-2021 | 07:20 AM
Today View
0
ইভটিজিং সম্পর্কে বাবা ও ছেলের মধ্যে সংলাপ তৈরি করো।


বাবা : কমল, তোমার ক্লাস কটায়?

কমল : প্রথম ক্লাসটি সকাল ৯টায় ।

বাবা : ঠিক আছে, তাহলে তুমি আমার সাথেই যেতে পারবে। আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে যাব।

কমল : দরকার নেই বাবা, আমি কলেজ বাসে চলে যাব।

বাবা : রোজই তো যাও। আজ না হয় আমার সাথে গেলে।

কমল : ঠিক আছে চলো (দুজন গাড়িতে উঠল)।

বাবা : আচ্ছা কমল, ক্লাসের পরে কি বাসায় ফিরে যাবে?

কমল : কিছু সময় বন্ধুরা মিলে আড্ডা দেব। তারপর বাসায় যাব।

বাবা : কিছু মনে করো না, কোনো রাস্তার মোড়ে আড্ডা দাও না তো!

কমল : কেন বাবা, হঠাৎ এ প্রশ্ন করছ?

বাবা : না, আজকাল ইভটিজিংয়ের মাত্রা বেড়ে গেছে তো তাই জিজ্ঞেস করলাম?

কমল : ইভটিজিং— এটা কী বাবা?

বাবা : মেয়েদের উত্ত্যক্তকরণের কাজটিকে ইভটিজিং বলে। যা রাস্তাঘাটে তোমাদের বয়সী তরুণরা করে থাকে।

কমল : আমরা বন্ধুরা মাঠে বসে গল্প করি।

বাবা : তবুও তোমার জেনে রাখা উচিত— মানবাধিকার কমিশনের মতে এটি ফৌজদারি অপরাধ।

কমল : তাই নাকি বাবা?

বাবা : হ্যা, তাই। আশা করি তুমি ও তোমার বন্ধুরা এ কাজ থেকে দূরে থাকবে।

কমল : অবশ্যই বাবা।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 26-Oct-2022 | 07:05:38 PM

অসাধারণ

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা