ভবিষৎ জীবনের উদ্দেশ্য নিয়ে দুই বন্ধুর সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
196 words | 2 mins to read
Total View
23K
Last Updated
12-Nov-2021 | 08:40 AM
Today View
1
ভবিষৎ জীবনের উদ্দেশ্য নিয়ে দুই বন্ধুর সংলাপ তুলে ধরো।


সাগর : দোস্ত, তোর পড়ালেখার কী খবর?

আকাশ : মনমতো হচ্ছে না রে।

সাগর : বাসায় কোনো সমস্যা দোস্ত?

আকাশ : না, সমস্যা তো নিজের মধ্যে একগাদা।

সাগর : কেন, তোর আবার কী সমস্যা?

আকাশ : ভবিষৎ জীবন কেমন হবে কখনো ভেবে দেখেছিস?

সাগর : আকাশের ভবিষৎ তো দিনে বেশি চকচকা আর রাতে একটু কম চকচকা।

আকাশ : ইয়ার্কি করিস না, বিষয়টা কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ।

সাগর : তুই এত ভালো ছাত্র, তারপরও এত ভাবিস কেন? ভাবার কথা তো আমাদের।

আকাশ : তোর আবার ভাবনা আছে নাকি? পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় বসে যাবি।

সাগর : আমরা তিন ভাই; তার মধ্যে বড় ভাই বাবার সঙ্গে ব্যবসা করছে। আমার ওদিকে কোনো আগ্রহ নেই।

আকাশ : আগ্রহ নেই কেন? ব্যবসা কী খারাপ জিনিস নাকি?

সাগর : খারাপ হবে কেন! আমিও ব্যবসাই করতে চাই, তবে একটু অন্য রকমের।

আকাশ : কী রকমের?

সাগর : ই-বিজনেস? মানে অনলাইনে।

আকাশ : জানিস, আমারও ই-বিজনেসের আগ্রহ আছে। কিন্তু টাকা পাব কোথায়?

সাগর : দোস্ত, টাকার চিন্তা করিস না, ওই দায়িত্ব আমার, তুই আমার সঙ্গে থাকবি কি না বল?

আকাশ : অবশ্যই থাকব।

সাগর : চল, তাহলে একটা ব্যবসার কথা ভাবি।

আকাশ : চল।

💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (1)

Guest 31-May-2022 | 08:50:35 AM

For class 7

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা