সংবাদপত্র পাঠের উপকারিতা প্রসঙ্গে বড় ভাই ও ছোট বোনের মধ্যে সংলাপ

Article Stats 📡 Page Views
Reading Effort
287 words | 2 mins to read
Total View
2.8K
Last Updated
13-Jun-2023 | 07:42 AM
Today View
0
সংবাদপত্র পাঠের উপকারিতা প্রসঙ্গে বড় ভাই ও ছোট বোনের মধ্যে সংলাপ রচনা করো।


অপু : আজকের খবরের কাগজ কই রে?

অর্পা : একটু অপেক্ষা কর, আমি একটা রেসিপি দেখছি।

অপু : তুই কি রেসিপি ছাড়া অন্য কিছু চোখে দেখিস না?

অর্পা : ধুর, পত্রিকায় আর অন্যকোনো খবর থাকে নাকি? খালি মারামারি আর না হয় সড়ক দুর্ঘটনা।

অপু : তোর কথা একেবারে ফেলে দেয়া যায় না। সত্যিই রাস্তা আর নিরাপদ নেই। তবে পত্রিকায় শুধু এগুলো খবরই থাকে না। অনেক মজার খবর, ভালো খবরও থাকে।

অর্পা : তা অবশ্য ঠিক, কলামের পাতায় মাঝে মাঝে বেশ ভালো লেখা পাওয়া যায়।

অপু : তুই কি খেলার পাতা পড়িস?

অর্পা : আমার ভালো লাগে না। তবে মূল কাগজের সঙ্গে ফ্যাশনের যে ছোট্ট কাগজটা দেয় সেটা পড়ি।

অপু : কিন্তু খবরের কাগজ পুরোটা উল্টেপাল্টে না দেখলে প্রকৃত বিষয়গুলো জানা যায় না।

অর্পা : তোর কী ধরনের খবর ভালো লাগে ভাইয়া?

অপু : টেকনোলজির খবর আর আবিষ্কারের খবর খুব ভালো লাগে। রাজনীতির পাতাও খারাপ লাগে না।

অর্পা : রাজনীতির পাতা আমি একবারও দেখি না। তবে মাঝে মাঝে কিছু বিচিত্র খবর দেয়, সেগুলো ভালো লাগে।

অপু : ওই দিন মমির খবরটা পড়েছিলি?

অর্পা : ওই যে কয়েক হাজার বছরের পুরনো মমি? পড়েছি তো।

অপু : খবরের কাগজ কিন্তু আমাদের বিনোদন, জ্ঞান দুই-ই দেয়; তাই না?

অর্পা : এ বিষয়ে তোর সঙ্গে আমি একমত ভাইয়া।

অপু : এ কারণে শুধু ফ্যাশনের পাতা নিয়ে পড়ে থাকলে চলবে না, বুঝলি।

অর্পা : আচ্ছা, আমি এখন থেকে অন্য পাতাগুলোও পড়ব।


💎 উপরের লিখাগুলো ওয়ার্ড ফাইলে সেভ করুন!

মাত্র 10 টাকা Send Money করে অফলাইনে পড়ার জন্য বা প্রিন্ট করার জন্য উপরের লিখাগুলো Microsoft Word ফাইলে ডাউনলোড করুন।

Download (.docx)

Sribas Ch Das

Founder & Developer

HR & Admin Professional (১২+ বছর) ও কোচিং পরিচালক (১৪+ বছর)। শিক্ষার্থী ও শিক্ষকদের সহজ Study Content নিশ্চিত করতেই এই ব্লগ।

🏷️ Tag Related

⚡ Trending Posts

Facebook Messenger WhatsApp LinkedIn Copy Link

✅ The page link copied to clipboard!

Leave a Comment (Text or Voice)




Comments (0)

Old Taka Archive (ota.bd)

✓ ১০০% আসল নোটের নিশ্চয়তা